গতকাল ৫ই নভেম্বর ২০২৪ ইংরেজি মোতাবেক ২ই জুমাদাল উলা ২০ই কার্তিক হেফাজত ইসলাম বাংলাদেশ, খতমে নবুওত আন্দোলন বাংলাদেশ, আজমতে সাহাবা ফ্রন্ট বাংলাদেশ এই সমাবেশ আয়োজন করে। এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম জামেয়ার প্রধান পরিচালক মুহতামিম শায়খুত তাফসির আল্লামা খলিল আহমদ কাশেমী দাঃবাঃ। বিশেষ অতিথি ছিলেন বেফাকুল মাদারিস আরাবিয়া বাংলাদেশ এর সম্মানিত সদস্য আওলাদে শায়খুল হাদিস শায়খুল হাদিস আল্লামা মাহফুজুল হক দাঃবাঃ শায়খুত তাফসির খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবীব হাফিঃ, পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হক বারা , মুফতি শাখাওয়াত হোসাইন রাজী দাঃবা , দেশ নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা নুরূল ইসলাম ওলিপুরী হাফিঃ সহ আরো বিখ্যাত দেশনন্দিত আলেমে দ্বীন উপস্থীত ছিলেন। এই মাহফিলে উপস্থীত হয়েছেন প্রায় ৭৫ লক্ষ তৌহিদী জনতা।